বিয়ানীবাজারে যুবক নিখোঁজ

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৬

বিয়ানীবাজারে যুবক নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা:
বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের আষ্টঘরি  গ্রামের কাউছার আহমদ নামের ২০ বছর বয়সী এক যুবককে ৫ দিন থেকে খুঁজে পাচ্ছে না তার পরিবার । খোঁজাখুঁজি করে না পাওয়ায়  ১৪ জুলাই বৃহস্পতিবার বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন নিখোঁজ যুবকের পিতা দিদার হোসেন দুদু । জিডিতে প্রকাশ,গত ১০ জুলাই সন্ধ্যার দিকে সারপার বাজারে যাওয়ার কথা বলে  বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি কাউছার আহমদ (২০) । নিকটাত্বীয়,বন্ধু-বান্ধবদের বাড়ী সহ সম্ভাব্য সকল স্হানে অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি । জিডিতে দিদার হোসেন উল্লেখ করেন ,কাউছার বাড়ী থেকে যখন বের হয়েছিল তখন সে সাদা-কালো চেক ফুলহাতা শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিল । গোলাকৃতি মুখ মন্ডল ও ফর্সা রঙের কাউছারের উচ্চতা আনুমানিক ৫ ফুট । দেশের বিরাজমান এই সংকটকালীন সময়ে ২০ বছরের যুবক নিখোঁজ হওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছেন তার পরিবার । ছেলের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতা চেয়ে নিখোঁজ যুবকের পিতা দিদার হোসেন দুদু   বলেন,’প্রথম দিকে মনে হয়েছে হয়ত সে  আমাদের না বলে তার কোনো বন্ধুর বাড়ী গেছে । কিন্তু ৫ দিন থেকে খুঁজে  কোথায়ও না পেয়ে ভীষণ চিন্তায় পড়েছি । কাউছারের জন্য পরিবারের সবাই ভেঙ্গে পড়েছেন । আইনশৃঙ্খলা বাহিনী সহ যে বা যারাই আমার ছেলের সন্ধান দেবে তাদের কাছে আমার গোটা পরিবার ঋনী থাকবে ‘।

এই সংবাদটি 791 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ