বিয়ানীবাজারে মানষিক রোগীকে চিকিৎসার ব্যবস্থা করলো পুলিশ

প্রকাশিত: ৫:২০ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০

বিয়ানীবাজারে মানষিক রোগীকে চিকিৎসার ব্যবস্থা করলো পুলিশ

বিয়ানীবাজারে আধমরা অবস্থায় পড়ে থাকা এক মানষিক রোগীকে চিকিৎসার ব্যবস্থা করলো পুলিশ।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে বিয়ানীবাজার পৌরশহরের আজির প্লাজার সম্মুখে পড়ে থাকা মানষিক ভারসাম্যহীন এই লোককে পানি খাইয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
জানা যায়, বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারস্থ আজির প্লাজার সম্মুখে মঙ্গলবার রাতে অনেকটা আধমরা অবস্থায় পড়ে থাকা একজন লোককে দেখে পুলিশকে ফোন দেন গণমাধ্যমকর্মী ও ধারাভাষ্যকার মাসুম আহমদ।
ফোন পেয়ে পুলিশের একটি টহলদল সেখানে পৌছায়। পুলিশ ঘটনাস্থলে পৌছার পর সাহস করে অনেকে এগিয়ে আসে। এরপর বিয়ানীবাজার থানা পুলিশের এসআই হাবীব উল্লাহ ওই আধমরা লোককে ডেকে পানি পান করান এবং একটি এ্যম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যান। খোঁজ নিয়ে জানা যায়, রাস্তায় পড়ে থাকা আধমরা ওই ব্যক্তি মানসিক রোগী। তার শরীরেও নানা ক্ষত। হয়তো শারীরিক অসূস্থতাজনিত কারণে তিনি সেখানে পড়ে যান। পুলিশের তাৎক্ষণিক মানবতা প্রশংসনীয় বলে অনেকেই মন্তব্য করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর কর বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এই সংবাদটি 598 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ