বিয়ানীবাজারে মাদরাসা ছাত্রীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৭

বিয়ানীবাজারে মাদরাসা ছাত্রীকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার :

বিয়ানীবাজার উপজেলার সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার ২০১৭ সনের দাখিল পরীক্ষার্থী এক ছাত্রীকে কুপিয়ে মারাত্বক জখম করার খবর পাওয়া গেছে।

জানা যায় – বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী বেলা আনুমানিক ৩ ঘটিকার সময় ইনামপুর গ্রামের আব্দুলাহ’র মেয়ে সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী সুলতানা বেগমকে পাশের বাড়ীর হেলাল উদ্দিনের ছেলে ছালমান দা দিয়ে অতর্কিতভাবে কুপিয়ে মারাত্বক জখম করে ।

এ সময় সুলতানা পরক্ষিা দিয়ে বাড়ীতে প্রবেশ করছিল।

্এলোপাতড়ি কুপানোর সময় সুলতানার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্মপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন বর্তমানে সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সুলতানার পিতা আব্দুল্লাহর সাথে আলাপকালে তিনি জানান – বাড়ীর বেড়া নিয়ে পাশের বাড়ীর হেলাল, কামাল, জয়নালদের সাথে ঝগড়া চলছিল এরই জের ধরে হেলালের ছেলে ছালমান , ফরহাদ, সামাদ আমার মেয়েকে মেরে ফেলার জন্য মাথায় দা দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে । বর্তমানে তার অবস্থা আশংকা জনক । এখনো অজ্ঞান রয়েছে। জ্ঞান ফিরছে না ।

আমি এর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই , ফাঁসি চাই ।

এ ব্যাপারে সুলতানার পিতা আব্দুল্লাহ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন।

এই সংবাদটি 497 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ