বিয়ানীবাজারে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

সোহান আহমদ:আসন্ন  ইউপি নির্বাচনে প্রদিদ্বন্দ্বি প্রার্থী আচরণ বিধি লঙ্গনের অভিযোগে ভ্রাম্যমান আদালত ৬ প্রার্থীকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন।  গত কাল বিকাল ও রাতে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে অন্যানদের মধ্যে অংশগ্রহণ করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান,  রিটানিং কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদসহ জেলা ও উপজেলা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা।এ সময় নিবাচনি  বিভিন্ন আচরণ ভঙ্গকরার অভিযোগে লাউতার চেয়ারম্যান প্রার্থী গৌছ উদ্দিন, মোল্লাপুরের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ও আব্দুল মতলিব, মাথিউরার চেয়ারম্যান প্রার্থী কছির আলী ও শাহেদ এবং ইউপি সদস্য আলতাফ হোসেনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র সময়চিএকে জানান , আচরণ বিধি লঙ্গন করলে জরিমানা দিতে হবে।   তিনি আরও বলেন  আজ মঙ্গলবার থেকে ভ্রাম্যামান আদালতের চারটি টিম মাঠে কাজ করব।

এই সংবাদটি 518 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ