বিয়ানীবাজারে -বারইগ্রাম সড়কে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৮

বিয়ানীবাজারে -বারইগ্রাম সড়কে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

সিলেট-বারইগ্রাম সড়কের বিয়ানীবাজার ঊপজলার নাগেশ্বর এলাকায় ট্রাক এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২জন যাত্রী আহত হয়েছেন।

নিহত সিএনজির যাত্রীর নাম মুজিবুর রহমান শাকিল (২৮)। তিনি বড়লেখা উপজেলার শাহবাজপুরের সিধরপুর এলাকার কুটু মিয়ার পুত্র। শাকিল আগামী শনিবার ফ্রান্সে যাওয়া কথা ছিল। আজ ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়ে তার মৃত্যু ঘটে।

আজ বুধবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সিএনজি ঐ যাত্রীর মৃত্যু হয় বলে জানা গেছে। এ দুর্ঘটনায় সড়কের ওই অংশে তীব্র যানজট দেখা দেয়। আহত অবস্থায় সিএনজির চালক আলআমিনকে সিলেট প্রেরণ করা হয়েছে।♥

এই সংবাদটি 530 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ