বিয়ানীবাজারে বাউরভাগ এডুকেশন ট্রাস্ট’র সংবর্ধনা সম্পন্ন

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৬

বিয়ানীবাজারে বাউরভাগ এডুকেশন ট্রাস্ট’র সংবর্ধনা সম্পন্ন

জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ  সেলিম উদ্দিন  এমপি বলেছেন, বর্তমান সংসদের প্রধান বিরোধীদল হিসেবে জাতীয় পার্টি উন্নত বিশ্বের ন্যায় সরকারের ভালো কাজের প্রশংসা ও মন্দ কাজের সমালোচনা করে । জাতীয়পার্টি সভ্য বিরোধীদলের মতো জনকল্যাণে সরকারের বিরোধীতা করে যাচ্ছে। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও দশের কান্ডারী। তাই শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

১৫ অক্টোবর শনিবার  দুুপুর ১২টায় বিয়ানীবাজার উপজেলার লাউতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাউরভাগ এডুকেশন ট্রাস্ট এন্ড সোসাইটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

লাউতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাজী রহিম উদ্দিন আহমদ’র সভাপতিত্বে ও বাউরভাগ এডুকেশন ট্রাস্ট এন্ড সোসাইটির সাবেক সভাপতি সাইদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসে্েব উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, মুড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, শেওলা ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন, মুল্লাপুর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান, তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান আবু তাহের, লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন, লাউতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা জামাল আহমদ ও বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, লাউতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী শিক্ষক সুমিত চন্দ্র নাথ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল করিম, আব্দুল আহাদ, মোঃ ছমিক উদ্দিন, আমির উদ্দিন, শিক্ষক প্রতিনিধি খায়রুল ইসলাম ও যুক্তরাষ্ট্র প্রবাসী মফিক উদ্দিন, ইটালী প্রবাসী মারুফ আহমদ ও যুক্তরাষ্ট্র প্রবাসী এনামুল হক প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রকিব উদ্দিন, কবির আহমদ ও স্বপন আহমদ, লাউতা ইউনিয়ন ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কাছাটুল ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি বাবুল আহমদ, মাটিকাটা ইউনাইটেড ফ্রেন্ডস্ ক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম আহমদ, লাউতা তরুণ প্রজন্ম সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাবের আহমদ, বাউরভাগ এডুকেশন ট্রাস্ট এন্ড সোসাইটির উপদেষ্ঠা আনছার উদ্দিন আবুল, হাজী জমির উদ্দিন, আজিজুর রহমান, ছায়াদ আহমদ, মুহিবুর রহমান, সভাপতি সুমন আহমদ, সাধারণ সম্পাদক ছায়দুল হক, সাবেক সাধারণ সম্পাদত রুমেন আহমদ, সদস্য সামি, সিজান, এহসান, মাহবুব, নাদিম, তৌফিক, রাহি, জুয়েল, কাওসার, রনি, সামাদ, রাহিম, হিমেল, ফাহিম, মুসা, মারুফ, শাকিল, নাহিদ, রাজা, আবু শামা, সাকা ও শাহিন প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত জনপ্রতিনিধি, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য ও বিভিন্ন সংস্থাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই সংবাদটি 363 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ