বিয়ানীবাজারে প্রতারণার দায়ে মহিলা আটক

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মে ১৬, ২০১৮

বিয়ানীবাজারে প্রতারণার দায়ে মহিলা আটক

বিয়ানীবাজারে প্রতারণার দায়ে মহিলা আটক

মিথ্যা জন্ম সনদ, নাগরিকত্ব সনদ সৃজন, নকল সীল তৈরী সহ অস্তিত্বহীন ব্যক্তির দস্তখত দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে নিজের সন্তান পরিচয়ে বিদেশ নেয়ার প্রতারণায় এক মহিলা আটক হয়েছেন।
আটককৃত মহিলা বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামের ফয়ছল আহমদের স্ত্রী ফাতেহা বেগম (২৪)

পুলিশ সূত্রে প্রকাশঃ বিয়ানীবাজার উপজেলার মাথিউরা দুধবকশির মাহতাব উদ্দিনের ছেলে আশরাফ আহমদ (১৪) ,শেওলা দীঘলবাক গ্রামের আজিজ উদ্দিনের ছেলে সুহেল আহমদ (১৪) ও বড়লেখা উপজেলার ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়নের গল্লাস্ঙ্গান গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে রেদওয়ান আহমদ (১০) উভয়ের যোগসযোগে নিজের সন্তান পরিচয়ে ভূয়া কাগজপত্র তৈরী করে বিদেশ নেয়ার চেষ্ঠা করছিল।

আটককৃত মহিলার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা হয়েছে। মামলা নং ১০ তাং ১৫/০৫/২০১৮
উল্লেখ্য ধৃত আসামী ফাতেহা বেগম ফাহিমা ও তাহার স্বামী ফয়সল আহমদ এর কোন সন্তান নেই।

এই সংবাদটি 655 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ