ঢাকা |
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের লাউঝারি গ্রামে পূর্ব বিরোধীদের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে।আহতরা হলেন- আব্দুল মুমিত (৩৫), আব্দুল বাতেন (৪০), হোসেন আহমদ (৫০), মারুফ আহমদ (২৮)। তাৎক্ষণিকভাবে বাকী তিনজনের নাম ও পরিচয় জানা যায়নি।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লাউঝারি গ্রামের আব্দুল ওয়াদুদ ( দুদু) মিয়ার নিজ মালিকানাধীন বাঁশ জারে বাঁশ কাটতে গেলে তার ভাতিজা হোসেন আহমদ বাধা দেয় । কথা কাটা কাটির এক পর্যায়ে হোসেন আহমদের সাথে থাকা ছুরি দিয়ে আব্দুর ওয়াদুদ (দুদু) মিয়ার পুত্র আব্দুল মুমিতকে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। উভয়পক্ষের সাতজন আহত হন। আশংকা জনক অবস্থায় হোসেন আহমদ ও আব্দুল মুমিতকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আবুল কালাম আজাদ বলেন, আশংকা জনক অবস্থায় হোসেন আহমদ ও আব্দুল মুমিতকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের শরীরে ও মাথায় বেশ কয়েকটি আগাত রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।