বিয়ানীবাজারে পিএসসিতে পাসের হার ৯৩.৪৪ ইবতেদায়ীতে ৯১.৬৬ শিক্ষার্থী কৃতকার্য : কমেছে এ+, বেড়েছে এ

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৫

বিয়ানীবাজারে পিএসসিতে পাসের হার ৯৩.৪৪ ইবতেদায়ীতে ৯১.৬৬ শিক্ষার্থী কৃতকার্য : কমেছে এ+, বেড়েছে এ

এম,মিসবাহ উদ্দীন
বিয়ানীবাজার উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) ৯৩.৪৪ ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ (এ+) গত বছরের তুলনায় এবার কমলেও বেড়েছে জিপিএ-৪- (এ) এর সংখ্যা। উপজেলার ১৯০ টি (সরকারি, বেসরকারি ও কেজিস্কুল) শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৩শ’ ৫৯ জন শিক্ষার্থী অংশ নেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মোট শিক্ষার্থীদের মধ্যে ৩শ’ ৫১ অকৃতকার্য হয়েছে। পাশ করেছে ৫ হাজার ৮ জন। অনুপস্থিত ছিলো ১০১ জন শিক্ষার্থী। গত বারের তুলনায় এবার জিপিএ-৫ কমেছে। গত বছর জিপিজিএ-৫ পেয়েছিলো উপজেলার ২৩৮ জন শিক্ষার্থী। এবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০৬ শিক্ষার্থী এ+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। গত বছরের তুলনায় বেড়েছে এ গ্রেডে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা। গতবার ৬৭৬ জন শিক্ষার্থী এ গ্রেডে কৃতকার্য হয়েছিলো এবার ৯৬৪ জন শিক্ষার্থী এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। এবার সবচেয়ে বেশী শিক্ষার্থী (১৫২৬) সি গ্রেডে পাশ করেছে।
শতভাগ ফেল এর তালিকায় উপজেলার কোন প্রতিষ্ঠান নেই। তবে ১১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। ৯৬৪ জন শিক্ষার্থী (এ), ৮০৭ জন শিক্ষার্থী (এ-), ৯৪৫ জন শিক্ষার্থী (বি), ১৫২৬ জন শিক্ষার্থী (সি) এবং ডি গ্রেডে ৫৬০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে
বিয়ানীবাজার উপজেলায় ইবতেদায়ী পরীক্ষায় পাশের হার কমেছে। উপজেলার ২১ শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী এবার এ+ পাননি। পাশের হার ৯১.৬৬ ভাগ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, যে ইবতেদায়ীতে উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০৭ পরীক্ষার্থী মধ্যে অংশ নেয় ৪৬৮ জন। এর মধ্যে বিভিন্ন গ্রেডে কৃতকার্য হয়েছে ৪২৯ জন শিক্ষার্থী। ফেল করেছে ৩৯ জন এবং পরীক্ষায় অনুপস্থিত ছিলো আরও ৩৯ জন।
গত বছর ৫ জন শিক্ষার্থী এ+ পেলেও এবার কোন শিক্ষার্থী এ+ পায়নি। এ গ্রেডে ১১৪ জন, এ- ৯৩ জন, বি ১১৬ জন, সি ৯১ জন এবং ডি গ্রেডে ১৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাশ করেছে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান

এই সংবাদটি 585 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ