ঢাকা |
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮
বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জ বাজারে ২৩ আগস্ট রাত ১১.৩০ ঘটিকার সময় পাওনা টাকা চাইতে গিয়ে আফজাল হোসেন (২৩) নেকদিল হোসেন সুহেল (২৬) এর হাতে রক্তাক্ত জখম হন।
পুলিশ সূত্রে প্রকাশ- বিগত ৫ বছর পূর্বে অত্র থানাধীন আছিরগঞ্জ বাজারে মেরি সিগারেটের সেল্স ম্যান হিসাবে কাজ করত নেকদিল। সে সময় হতে আফজাল হোসেন ও আসামী নেকদিল হোসেন সুহেল এর সাথে পরিচয় হয়। ভিকটিম আফজাল হোসেন তার মাকে দেওয়ার জন্য আসামী নেকদিল হোসেন সুহেল এর মোবাইলে ৮,২০০/- (আটহাজার দুইশত) টাকা বিকাশ করে। আসামী নেকদিল হোসেন সুহেল উক্ত টাকা না দিয়া খরচ করে ফেলে। গত ২৩ আগস্ট রাত অনুমান ১১.৩০ ঘটিকায় আফজাল হোসেন স্থানীয় আছিরগঞ্জ বাজারে আসে এবং উক্ত আসামী নেকদিল হোসেন সুহেলকে দেখে তাহার নিকট পাওনা টাকা ফেরত চায় আফজল। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্রে করে উভয়ের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে আসামী নেকদিল হোসেন সোহেল তাহার হাতে থাকা ধারালো ছুরি দিয়া ভিকটিম আফজাল হোসেনকে হত্যা করার উদ্দেশ্যে ঘাই মারে তার বাম কপাল এবং কানের মধ্যবর্তী স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত আসামী নেকদিল হোসেন সুহেলকে ও ঘটনায় ব্যবহ্নত ধারালো ছুরি উদ্ধার করে ৫৪ ধারা মোতাবেক গ্রেফতার করে।
ভিকটিমের পিতা আতিকুর রহমান (৫০), পিতা-খলিলুর রহমান, সাং-ফুন্না নগর, থানা-গোয়াইঘাট, জেলা সিলেট এ/পি হলিমপুর (নিজাম উদ্দিনের বাড়ীর কেয়ারটেকার), ইউপি-তিলপাড়া, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করলে, আসামী নেকদিল হোসেন সুহেল এর বিরুদ্ধে বিয়ানীবাজার থানার মামলা নং-১২, তারিখ-২৪/০৮/২০১৮খ্রিঃ, ধারা-৩২৩/৩২৬/৩০৭ পেনাল কোড রুজু করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।