বিয়ানীবাজারে নৌকা ও ধানের শীষ সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫জন আহত

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

বিয়ানীবাজারে নৌকা ও ধানের শীষ সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫জন আহত
মুকিত মুহাম্মদ, বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের দাসউরা বাজারে ধানের শীষ এবং নৌকার সর্মথকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষনিকভাবে  আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় উপজেলার দাসউরা বাজার  এলাকায় আওয়ামীলীগ সমর্থক চেয়ারম্যান প্রার্থী এমাদ উদ্দিন  এবং ধানের শীষের প্রতিদ্বন্দী আব্দুস ছাত্তারের নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দাসউরা এলাকার প্রবীণ মুরব্বি সজ্জাদ আলীসহ অন্তত ৫ জন আহত হয়েছে।
পরে বিয়ানীবাজার থানা পুলিশ ঘঠনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। বিয়ানীবাজার থানার অফির্সাস ইনচার্জ (ওসি) জুবের আহমদ সংবাদ মাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি 630 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ