বিয়ানীবাজারে ধর্ষিতা শিশু উদ্ধার : ধর্ষণের অভিযোগে প্রবাসী আটক

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, মে ২১, ২০১৭

বিয়ানীবাজারে ধর্ষিতা শিশু উদ্ধার : ধর্ষণের অভিযোগে প্রবাসী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৯, অভিযান চালিয়ে বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম থেকে শিশু ধর্ষণের অভিযোগে সারোয়ার আহমদ (৩৮) নামক এক লন্ডন প্রবাসীকে আটক ও ১২ বছরের ধর্ষিতা এক শিশু কন্যাকে উদ্ধার করেছে। রবিবার (২১ মে) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯,  এ অভিযান পরিচালনা করে। আটক সারোয়ার আহমেদ বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামের মৃত আব্দুল লতিফ এর পুত্র।

র‌্যাব সূত্রে জানা যায়, ধর্ষিতা ও তার মা কানাইঘাট থেকে কাজের সন্ধানে বিয়ানীবাজারে  লন্ডন প্রবাসী সারোয়ারে বাড়িতে কাজ নেয়। একপর্যায়ে অভিযুক্ত সারোয়ার ভয় দেখিয়ে শিশুটিকে বেশ কয়েকদিন ধরে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। এ ঘটনা জানার পর শিশুর পরিবার সারোয়ারের বাসা থেকে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে চাইলে, পরিবারের সাথে না দিয়ে উল্টো তাদেরকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় সারোয়ার। গুরতর আহত অবস্থায় শিশুর মা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৯, সারোয়ারের বাড়িতে অভিযান চালিয়ে সারোয়ারকে গ্রেফতার করে ও ভিকটিম শিশুকে উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামী সারোয়ার আহমেদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় এজাহার প্রস্তুতিসহ তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

এই সংবাদটি 460 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ