বিয়ানীবাজারে তরুণী খুনের মূল অভিযুক্ত পাশা গ্রেফতার

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

বিয়ানীবাজারে তরুণী খুনের মূল অভিযুক্ত পাশা গ্রেফতার

বিয়ানীবাজার (সিলেট) থেকে সংবাদদাতা:
বিয়ানীবাজারে নাজমিন আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নাজিম উদ্দিন ওরফে পাশাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় আঙ্গারজুর গ্রামের বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, টানা ৯ ঘন্টার বিরামহীন অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমে ব্যর্থ হয়ে তরুণীকে নৃশংসভাবে সে খুন করেছে।

এই সংবাদটি 449 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ