ঢাকা |
প্রকাশিত: ৫:২১ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৭
বিয়ানীবাজার থানা পুলিশ সোমবার (১৩মার্চ) রাতে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের তিন নেতাকর্মীকে আটক করে। আটকৃতদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আটককৃতরা হলেন, আদিনাবাদ গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মোঃ আবু নঈম চৌধুরী (৫০), জলঢুপ বড়গ্রাম এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে সাদিক হোসেন (২৭) এবং চারখাই ইউপির বারগ্রাম এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মজির উদ্দিন (৩২)।
পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যাক্তিগন আরো অজ্ঞাত ৮-১০জন মিলে স্থানীয় চারখাই বাজারের আবু নইম চৌধুরীর চেম্বারের ভিতর সমবেত হয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টায় সচেষ্ট ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে সন্ধ্যা গতকাল সোমবার (১৩মার্চ) ৭ টায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিয়ানীবাজার থানার এসআই শাফিউল ইসলাম পাঠোয়ারি বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনের আটককৃত তিনজনের বিরুদ্ধে থানায় মামলা (০৭/১৩-০৩-১৭) দায়ের করেছেন
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল বাশার বদরুজ্জামান জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।