বিয়ানীবাজারে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬

বিয়ানীবাজারে জাতীয় শোক দিবস পালিত

আহমদ রেজা চৌধুরী:

১৫ আগষ্ট সোমবার জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় উপজেলা চত্তর থেকে বের হওয়া বিশাল বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় উপজেলা চত্তরে এসে সমাপ্ত হয়। র্যালীটিতে স্ব স্ব ব্যানারে অংশ গ্রহণ করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, ভাইস চেয়ারম্যান রোকসানা লিমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অসীম চন্দ্র বণিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমান চক্রবর্তী, ওসি (তদন্ত) বদরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম প্রমুখসহ পিএইচজি উচ্চ বিদ্যালয়, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াগ্রাম-২ সরকারি প্রাথমিক, লিটল বার্ডস কিন্ডার গার্টেন, জাতীয় শ্রমিক লীগ বিয়ানীবাজার উপজেলা শাখা, বিয়ানীবাজার উপজেলা মডেল রিসোর্স সেন্টার ও বিয়ানীবাজার রিক্সা মালিক-শ্রমিক সমিতিসহ র্যালীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন। র্যালীতে প্রদর্শিত ব্যানার, প্লেকার্ডে শোকাবহ আগস্টের নানা বার্তা জানান দেয়ার পাশাপাশি শোভা বর্ধন করে।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান প্রথমে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অপর্ণ করার পরে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিয়ানীবাজার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাকর্মী, জাতীয় শ্রমিক লীগ, উপজেলা যুবলীগ, বিয়ানীবাজার জার্নিালিস্ট এসোসিয়েশনের দায়িত্বশীলা পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন।
দুপুর সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাছুম মিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামলীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, জাকির হোসেন ও শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধূর এতিহাসিক জীবনী ও ১৫ আগষ্টের মর্মান্তিক ঘটনা নিয়ে বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের মধ্য দিয়ে তাঁর স্বপ্নের সোনার বাংলা গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষাংশে প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
দুপুর ১টায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খান এর পরিচালনায় অনুষ্ঠানটি উপজেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ বাবুল, সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহিফল, দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
এছাড়াও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালী, দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

এই সংবাদটি 817 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ