বিয়ানীবাজারে জনৈক ব্যক্তির ভয়ে একটি পরিবার বাড়ীছাড়া

প্রকাশিত: ৪:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬

বিয়ানীবাজারে জনৈক ব্যক্তির ভয়ে একটি পরিবার বাড়ীছাড়া

নিজস্ব প্রতিনিধি::বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের পূর্বপার গ্রামের মৃত ছানা মিয়ার পরিবার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জনৈক ব্যক্তির খপ্পরে পড়ে বর্তমানে জানমালের নিরাপত্তাহীনতায় ভূগছে। সূত্রে প্রকাশ: মৃত ছানা মিয়ার স্ত্রী রায়হানা বেগম পৈতিৃক সম্পত্তিতে দুই মেয়ে ও স্বামী নিয়ে বসবাস করতেন । স্বামীর মৃত্যুর পর রায়হানা বেগমের কোন ভাই না থাকায় চাচাতো ভাইয়ের রোষানলে পড়েন। শুরু হয় প্রায়ই ঝগড়া বিবাদ । এক সময় জানা যায় চাচাতো ভাই নজমুল ইসলাম তাদের ৩ শতক জমি তার নামে রেকর্ড করে নিয়েছেন। ফলে বিরোধের মাত্রা বাড়তে থাকে। ঝগড়া বিবাদ রুপ নেয় দাঙ্গা হাঙ্গামায়। সূত্রমতে, ২৮ এপ্রিল ২০১৬ তারিখের ঘটনার বিবরণ দিয়ে বিবাদী রায়হানা বেগমের মেয়ে জেবিন নাহার পিংকি বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দাখিল করেন । অভিযোগে রায়হানা বেগমের মেয়ে পিংকি উল্লেখ করেন -উল্লেখিত বিবাদি খুব খারাপ প্রকৃতির লোক। পক্ষান্তরে আমি একজন আইনমান্যকারী সহজ সরল মহিলা। উল্লেখিত বিবাদি আমার মামা হন এবং আমরা একই বাড়ীর পাশাপাশি ঘরের বাসিন্দা। বিবাদি পূর্ব বিরোধের জের ধরিয়া আমার মা ১নং সাক্ষীকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকিলে আমার মা তাহার গালিগালাজের প্রতিবাদ করিলে উল্লেখিত বিবাদি তাহার হাতে থাকা দা দিয়া আমার মা কে কুপ মারিলে আমার ছোট বোন ২নং সাক্ষী মাকে রক্ষার জন্য হাত দ্বারা ঠেকালে উক্ত কুপ আমার বোনের বাম হাতের বুড়ো আঙ্গুলের উপর লাগিয়া রক্তাক্ত জখম করে এবং বর্ণিত বিবাদি আমার মায়ের কাপড় টানা হেছড়া করিয়া করে । তাহাদেরকে এলোপাথাড়ী ভাবে মারপিট করিয়া আমার মা ও বোনের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুল জখম করে। আমার মা ও বোনের চিৎকার শুনিয়া তাহাদেরকে রক্ষার জন্য আমি আগাইয়া গেলে উল্লেখিত বিবাদি আমাকেও এলোপাথাড়ী মারপিট করিয়া জখম প্রাপ্ত করে। আমাদের ডাক চিৎকারে বর্ণিত সাক্ষীসহ আশপাশের লোকজন আগাইয়া আসিলে বর্ণিত বিবাদি আমাকে ও আমার পরিবারের লোকজনদের প্রাণে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করে। মামলা নং ০৪ তারিখ ০৫/০৫/২০১৬ইং উক্ত অভিযোগের প্রেক্ষিতে মামলা থানা পুলিশ তদন্ত করে আদালতে চার্জশীট দাখিল করে । মামলা হওয়ার পর আসামী জামিন নিয়ে এসে বাদীনীকে আবার ও হুমকি প্রদান করে। বাদিনী জান মালের নিরাপত্তা বিঘিœত হওয়ার আশংকায় থানায় জিডি করেন। জিডি নং ১১৫৬ তাং ৩০.০৭.১৬ ইং

এই সংবাদটি 423 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ