বিয়ানীবাজারে ছিনতাই মামলার আসামীর স্বীকারোক্তি ও ছোরা উদ্ধার

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০১৮

বিয়ানীবাজারে ছিনতাই মামলার আসামীর স্বীকারোক্তি ও ছোরা উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার- চন্দরপুর রোডে রায়নগর এলাকায় রাস্তার পাশর্^ হতে ধারালো ছোরা উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। ছিনতাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুরঞ্জিত কুমার দাস গ্রেফতারকৃত আসামী এনামুল হক এনাম(৩২) কে জিজ্ঞাসাবাদে আসামী স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে এবং তার দেখানোমতে পুলিশ উক্ত ছোরা উদ্ধার করে। ধৃত আসামী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।। ধৃত আসামী ছিনতাইয়ের ঘটনার সম্পূর্ন অপরাধ প্রক্রিয়া স্বীকার করে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

এই সংবাদটি 673 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ