বিয়ানীবাজারে ছাত্রলীগের কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮

বিয়ানীবাজারে ছাত্রলীগের কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা
বিয়ানীবাজার প্রতিনিধি :
দীর্ঘ এক যুগ থেকে বিয়ানীবাজারে ছাত্রলীগের কোন কমিটি নেই। অভিভাবকহীন থাকা এ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন পর ঐক্যবদ্ধভাবে ফুসে উঠেছেন।  বৃহস্পতিবার দুপুরে উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের কমিটির দাবি জানিয়ে পৌরশহরে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের বিক্ষুব্দ নেতাকর্মীরা।
মিছিলটি বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে পোস্ট মোড়ে এসে পথ সভায় মিলিত হন। বিক্ষোভ মিছিলে বিয়ানীবাজার উপজেলা, সরকারি কলেজ ও পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তরা অনতিবিলম্বে বিয়ানীবাজার উপজেলা, সরকারি কলেজ ও পৌরসভা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবি জানান।
উপজেলা ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন তারেকের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগ নেতা সিদ্দিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা কাওছার আহমদ ও সাইদুল ইসলাম।
বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের রিভারবেল্ট ও মূলধারা ছাত্রলীগ নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ করায় রাজনৈতিক অঙ্গনে ঠনক নড়েছেন। বৈরী অবস্থান থেকে এক কাতারে এসে বিক্ষোভ মিছিল করায়- বিষয়টি সুনজরে দেখছেন বলে জানান এক আওয়ামী লীগ নেতা।

এই সংবাদটি 517 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ