ঢাকা |
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এম,মিসবাহ উদ্দিন
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফ্রেবুয়ারি আমি কি ভুলিতে পারি আজ মহান মাতৃভাষা দিবস
বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় অমর একুশ পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে বিয়ানীবাজার সরকারি কলেজের শহিদ বেদীতে পুষ্পশ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতুভাষা পালন করেন সকল শ্রেণি পেশার মানুষ।
প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে ভাষা শহিদদের সম্মানে এক মিটিন নিরবতা পালন শেষে বিয়ানীবাজার উপজেলা পরিষদের পক্ষে শহিদ বেদীতে পুষ্প শ্রদ্ধা নিবেদন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, ভাইস চেয়ারম্যান রোকসানা লিমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান।
শহিদ বেদী মূলে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
এর পর মহান শহিদদের সম্মান জানাতে শহিদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার ভূমি অসীম চন্দ্র বণিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান, মৎস্য কর্মকর্তা আহমেদ কবির খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, সমাজ সেবা কর্মকর্তা বশিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া প্রমুখ।
বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষসহ শিক্ষকরা শহিদবেদীতে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন
শহিদ বেদীতে বিয়ানীবাজার সরকারি কলেজের পক্ষে কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ সকল শিক্ষকদের নিয়ে পুষ্প শ্রদ্ধা নিবেদন করেন। শিক্ষকদের মধ্যে শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলামসহ সকল বিভাগের সহযোগী ও সহকারি অধ্যাপক, প্রভাষকরা শহিদদের সম্মান জানিয়ে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন।
শহিদ বেধীতে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন
শহিদ বেদী মূলে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। বিয়ানীবাজার উপজেলা সংসদ কমান্ডের পক্ষে বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ কাদির, সাবেক ডেপুটি কমান্ডার এম এ মুছব্বির, মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন, পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস শহীদ প্রমুখ মুক্তিযোদ্ধারা শহিদদের সম্মান জানিয়ে বেদী মূলে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন।
বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শহীদ বেদীতে পুষ্প শ্রদ্ধা নিবেদন করছে
এর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শহিদ বেদীতে পুষ্পশ্রদ্ধা জানায়। সন্তান কমান্ডের সভাপতি ওয়াহিদুর রহমান টিটন, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লোদী, সাইদুল ইসলাম প্রমুখ।
পৌরসভা সন্তান কমান্ডের শ্রদ্ধা নিবেদন
বিয়ানীবাজার সরকারি কলেজের শহিদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানায় বিয়ানীবাজার পৌরসভা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। সংগঠনের সভাপতি আলী হোসেন এবং সাধারণ সম্পাদক সাইদুজ্জামান অপুর নেতৃত্বে পৌরসভা সন্তান কমান্ড এর দায়িত্বশীলরা শ্রদ্ধা নিবেদন করেন।
শহিদ বেদীতে বিয়ানীবাজার থানা পুলিশের শ্রদ্ধা নিবেদন
বিয়ানীবাজার থানা পুলিশ ভাষা শহিদ সম্মান জানিয়ে শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে। পুলিশ প্রশাসনের পক্ষে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ পিপিএম, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. বদরুজ্জামান সহ অন্যরা শহিদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শহিদ বেদীতে উপজেলা আওয়ামী লীগের ফুলেল শ্রদ্ধা নিবেদন
থানা পুলিশ প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ ভাষা শহিদদের সম্মানে বেদীমূলে পুষ্প শ্রদ্ধা নিবেদন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব মনিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ বাবুল, মুক্তিযোদ্ধা এম এ কাদির, উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ ও কামরুল হক প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।
বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র শ্রদ্ধার্ঘ অর্পন
বিয়ানীবাজার উপজেলা জাতীয়বাদীর পক্ষে শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পন করেন সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা বিএনপি’র সহ সভাপতি আতাউর রহমান, সহ সম্পাদক হাফিজুর রহমান, কামাল হোসেন, খরুজ্জমান ও উপজেলা জাসাসের সভাপতি আবদুল কাদির পুষ্প শ্রদ্ধা অর্পন করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।