বিয়ানীবাজারে কয়ছর রশিদের অর্থায়নে ১৭০ পরিবারকে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মে ২১, ২০২০

বিয়ানীবাজারে কয়ছর রশিদের অর্থায়নে ১৭০ পরিবারকে ত্রাণ বিতরণ

জাকারিয়া হোসেন: বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড পাথারীপাড়া গ্রামের হতদরিদ্র, কর্মহীন , অসহায় ১৭০ টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১২.০০ ঘটিকার সময় পাথারীপাড়া টেকইকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ ত্রাণ বিতরণ করা হয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে থেকে খাদ্য সহায়তা নিয়ে ‌দাড়িঁয়েছেন কয়ছর রশিদ ।
তিনি বলেন,
কর্মহীন যে সকল মানুষ কাজ না পেয়ে অসহায় হয়ে পড়েছে তাদের মাঝে এই সকল খাদ্য সামগ্রী বিতরণ অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আমার সামান্য প্রয়াস।

এই সংবাদটি 1083 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ