সাংবাদিকদের সাথে জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইটালী’র সভাপতি অলি উদ্দিন শামীম’র মত বিনিময়

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮

সাংবাদিকদের সাথে জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইটালী’র সভাপতি অলি উদ্দিন শামীম’র মত বিনিময়

গত ৬ জানুয়ারী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইটালী প্রবাসীর নিখোঁজ হওয়া প্রসঙ্গে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইটালী’র সভাপতি অলি উদ্দিন শামীম।

তিনি বলেন-তাকে খুঁজে পেতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমরা চেষ্ঠা তদবীর করে যাচ্ছি। অথচ নিখোঁজ হওয়া জাহাঙ্গীর হোসেন বাবলুকে এখনো ফিরে পাওয়া যাচ্ছেনা। ঢাকা বিমানবন্দর থানায় থানায় একটি জিডি ও মত্রনালয়ে স্মারক্ল লিপি প্রদান করা হয়েছে। অবিলম্বে তাকে খুজেঁ বের করার জন্য আমরা জোর দাবী জানাচ্ছি । তিনি আরেও  বলেন-জালালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইটালী প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের সহায়তা প্রদান, আইনী সহযোগিতাসহ বিভিন্ন সমাজসেবা মুলক কর্মকান্ড করে থাকে । বিয়ানীবাজারের সন্তান হিসাবে তার নিখোঁজ হওয়া মেনে নিতে পারছিনা।

উল্লেখ্য বিয়ানীবাজারের সন্তান মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ভবানীপুর এলাকার বর্তমান বাসিন্ধা ব্যাবসায়ী আব্দুল হাছিবের ছেলে বাবলু (২৭) ৬-৭ বছর ধরে ইটালীর ভ্যানিস শহরে থাকেন। সেখানে তিনি বৈধভাবে বসবাস করছেন। বিয়ের জন্য তিনি ৫ জানুয়ারী এমিরেটস এয়ালাইন্সের একটি বিমানে ভ্যানিস থেকে রওয়ানা দেন। দুবাই হয়ে ওই ফ্লাইটটি পরদিন ৬ জানুয়ারি সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই দিন বেলা দেড়টারদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা ছিল জাহাঙ্গীরের। স্বজনেরা তাঁকে আনতে ওসমানী বিমানবন্দরে যান। কিন্তু জাহাঙ্গীর সিলেটে নির্ধারিত ফ্লাইটে পৌঁছাননি। দিনভর সেখানে অপেক্ষা করে স্বজনেরা বাড়ি ফিরে যান।

জাহাঙ্গীরের পাসপোর্ট ও টিকিটের ফটোকপি নিয়ে তাঁরা এমিরেটস এয়ারলাইনসের ঢাকা ও সিলেটের কার্যালয়ে যোগাযোগ করেছেন। সেখান থেকে জাহাঙ্গীরের ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন এমিরেটসের কর্মকর্তারা। এরপর পরিবারের উৎকণ্ঠা আরও বেড়ে যায়। তাঁরা ভেনিসে জাহাঙ্গীরের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে জেনেছেন, ৫ জানুয়ারি ভেনিসে বন্ধুরা তাঁকে বিমানবন্দরে পৌঁছে দেন। দুবাই পৌঁছার পর ৫ জানুয়ারি দিবাগত রাত চারটার দিকে তিনি জাকিরের মুঠোফোনে কিছু সময় পর দুবাই থেকে ঢাকায় রওনা দেওয়ার বিষয়টি জানিয়ে একটি বার্তা পাঠান। জাহাঙ্গীর ভেনিসে অন্য বাংলাদেশিদের মতো ছোটখাটো ব্যবসা করতেন। কোনো রাজনৈতিক দল বা অন্য সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই।

।বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্টিত সংবাদ সম্মেলনে ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমদ রনি, ইটালী প্রবাসী লুৎফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইটালী’র সভাপতি অলি উদ্দিন শামীম সকল সাংবাদিকদের এ ব্যাপারে আরো জোরালোভাবে সংবাদ প্রচার সহ সহযোগিতা কামনা করেন এবং বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন। সভায় অলি উদ্দিন বাব লুর মাতার রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।

এই সংবাদটি 525 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ