বিয়ানীবাজারে ঐতিহাসিক নানকার দিবস পালিত

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৭

বিয়ানীবাজারে ঐতিহাসিক নানকার দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি :
বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক নানকার দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় নানকার স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করে ছয় শহীদ কৃষককে শ্রদ্ধা জানান সকল শ্রেণি পেশার মানুষ। পুষ্পার্ঘ অর্পন শেষে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের আয়োজনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
নানকার স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পনের পূর্বে শহিদ ছয় কৃষককে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অপর্ন করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার পক্ষে মেয়র আব্দুস শুক্কুর, কাউন্সিলর আকছার আহমদ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির বিয়ানীবাজার উপজেলা শাখার পক্ষে সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জেলা শাখার সদস্য সাংবাদিক হাসান শাহরিয়ার, উপজেলা শাখার সদস্য কাউন্সিলর আকছার আহমদ, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে সভাপতি আব্দুল ওয়াদুদের নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ। এরপর একে এক উলুউরি নানকার সমাজ কল্যাণ সংঘ, সানেশ্বর গ্রামবাসীসহ বিভিন্ন সংগঠনের ও সকল শ্রেণি পেশার মানুষ পুষ্প শ্রদ্ধার্ঘ অর্পন করেন।
পরে স্থানীয় সানেশ্বর বাজারে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড আয়োজিত আলোচনা সভায় কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবিদ হোসেন জাবেদ’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র আব্দুস শুকুর, বিশেষ অতিথি ছিলেন কমিউনিষ্ট পার্টির বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুখলেছ উদ্দিন, তিলপারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন, তিলপারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বরদা প্রসাদ দাস, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি জেলা শাখার সদস্য সাংবাদিক হাসান শাহরিয়ার, পৌর কাউন্সিলর আকছার আহমদ, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সহ-সভাপতি শাহীন আহমদসহ অনেকই। এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 453 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ