বিয়ানীবাজারে এক রাতে ৫টি দোকানে দূর্ধর্ষ চুরি

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

বিয়ানীবাজারে এক রাতে ৫টি দোকানে দূর্ধর্ষ চুরি
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম ও ছোটদেশে এক রাতে ৫টি দোকানে চুরি সংঘঠিত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, কোনাগ্রাম অফিসের বাজারে ৩ টি, ছোটদেশ প্রাইমারি স্কুলের পাশে ১টি এবং ছোটদেশ হাইস্কুলের পাশে ১ টি দোকানে চুরি সংঘটিত হয়েছে ।
দোকান মালিকরা জানান, সিগারেট, দুধ, মোবাইল কার্ড সহ বিভিন্ন ধরনের দামী গ্রোসারী সামগ্রী চুরি হয়েছে বলে জানা যায়।
এক রাতে ৫ দোকানে চুরি হওয়ার ঘটনায় কোনাগ্রাম ও ছোটদেশে গ্রোসারী ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।

এই সংবাদটি 450 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ