বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যান ও সদস্যকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৭

বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যান ও সদস্যকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা
গত ২২/১২/১৭ ‘বিয়ানীবাজারের জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধার কন্যাকে নির্যাতনের অভিযোগে এলাকায় তোলপাড়” শিরোনামে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়েরসহ ইউপি সদস্য মুজিবুর রহমান, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, কা্য়ইম আহমদ, শরফ উদ্দিন, আজির উদ্দিন, আলী আহমদ, আব্দুল মতিন, রফিক উদ্দিন ও ইউপি সদস্যা রোকিয়া বেগম, লিলি বেগম, আছমা বেগম।

২৪ ডিসেম্বর রবিবার ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভা শেষে এক প্রতিবাদ লিপিতে তারা বলেন, গত, ১৭/১২/১৭ তারিখে বিজিএফ এর চাল বিতরণের তারিখ ছিল, কিন্তু বিতরণের তালিকায়, অভিযোগকারী রুইতুন নেছা’র কোন নাম না থাকায় আমরা তাকে বিজিএফ এর চাল দিতে অস্বীকৃত জানাই, এবং তাকে তালিকায় নাম না থাকার বিষয়টি বুঝিয়ে বলি, কিন্তু আমাদের কথা না মেনে, বার বার আমার কাছে মিনতি করেন। আমি সামাজিক ও মানবিক বিবেকের কথা চিন্তা করে আমাদের নিজস্ব তহবিল থেকে ২০ কেজি চাল দেই, চাল দেয়ার কিছুক্ষণ পর অভিযোগকারী ভদ্র মহিলা ফিরে এসে উক্তর্ত ও অশালিন ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তাকে আরো চাল ও টাকা দিতে হবে- না দিলে সে বাড়ি ফিরে যাবে না।

বিষয়টি আমি ও আমার সদস্যরা, অভিযোগকারী রুইতুন নেছা’র এলাকার ইউপি সদস্য আব্দুল কাইয়ুমকে অবগত করি, সে মহিলাকে ভালো করে বিষয়টি বুঝিয়ে বাড়ি চলে যাবার জন্য একটি সিএনজি গাড়িতে তুলে দেন, গাড়ির বাড়া বাবদ ৪নং ওয়ার্ড ইউপি সদস্য নাজিম উদ্দিন তার নিজের পকেট থেকে ২ শত টাকা দিয়ে মহিলাকে বাড়ি পৌছান, এই বিষয়টি নিয়ে একটি মহল আমার ও ইউপি সদস্য কাইয়ুম আহমদকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের সুনাম নষ্ট করার লক্ষ্যে ভিত্তিহীন অভিযোগ এনে কাল্পনিক ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছেন, উদ্দেশ্য ও প্রণোদিত সাজানো ঘটনাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমি ও আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।বিজ্ঞপ্তি

এই সংবাদটি 990 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ