বিয়ানীবাজারে আ.লীগ ৪, বিএনপি ২, বিদ্রোহী ২ স্বতন্ত্র  ২টিতে জয়ী

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জুন ৪, ২০১৬

বিয়ানীবাজারে আ.লীগ ৪, বিএনপি ২, বিদ্রোহী ২ স্বতন্ত্র  ২টিতে জয়ী

মুকিত মুহাম্মদ, বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচনের মধ্যে সবকটির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ফলাফলে আওয়ামীলীগ মনোনীত ৪জন ও বিএনপি মনোনীত ২জন প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়াও দুইটি ইউনিয়নে বিএনপির বিদ্রোহী একজন এবং আওয়ামীলীগের বিদ্রোহী একজন প্রার্থী জয়ী হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত জয়ী প্রার্থীরা হলেন- দুবাগবাজার ইউনিয়নে আব্দুস সালাম, শেওলা ইউনিয়নে জহুর উদ্দিন, চারখাই ইউনিয়নে মাহমুদ আলী ও মাথিউরা ইউনিয়নে শিহাব উদ্দিন ।
বিএনপি মনোনীত জয়ী দুইজন প্রার্থী হলেন কুড়ারবাজার ইউনিয়নে আবু তাহের ও আলীনগর ইউনিয়নে মামুনুর রশীদ।
বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মোল্লাপুর ইউনিয়নে আব্দুল মান্নান  জয়ী হয়েছেন আর আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী লাউতা ইউনিয়নে গৌছ উদ্দীন জয়ী হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিলপারায় মাহবুবুর রহমান ও মুড়িয়া ইউনিয়নে আবুল খয়ের বিজয়ী হয়েছেন।

এই সংবাদটি 829 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ