বিয়ানীবাজারে আরেক প্রবাসী করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

বিয়ানীবাজারে আরেক প্রবাসী করোনায় আক্রান্ত

বিয়ানীবাজার উপজেলায় নতুন করে আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে উপজেলা ৩৫৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

নতুন আক্রান্ত রোগী একজন প্রবাসী নারী। তার নাম সরলা ইসলাম (৪৯)। বাড়ি পৌরসভার কসবা গ্রামে। তিনি সম্প্রতি বিদেশ গমনের উদ্দেশ্যে করোনার নমুনা পরীক্ষায় দিয়েছিলেন।

এদিকে, উপজেলায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১৯জন এবং সুস্থ হয়েছেন ২৪৪ জন রোগী।

এই সংবাদটি 522 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ