ঢাকা |
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১
বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে ডিবি ও থানা পুলিশ।
বিয়ানীবাজারে আটক ৩ ডাকাত
মঙ্গলবার রাত পৌণে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার খাসা নয়াবাজার এলাকা থেকে সিএনজি অটোরিক্সাসহ তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর একটি সিএনজিতে থাকা আরো কয়েকজন ডাকাত পালিয়ে যায়।
আটককৃতরা হলো, বিয়ানীবাজার পৌর এলাকার পশ্চিম নয়াগ্রামের মালু হোসেনের পুত্র সাইদুল ইসলাম ওরফে সাইরুল ও দুবাগ ইউনিয়নের বাঙ্গাল হুদা গ্রামের খলিলুর রহমানের পুত্র হোসেন আহমদ (৩০), কমগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের প্রয়াত মদরিছ মিয়ার পুত্র ইসলাম মিয়া (২৮)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা জানিয়েছে, রাতে তারা মুড়িয়া ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ সিএনজি থেকে দু’টি বন্দুক, একটি রিভলবার, ১৪টি কার্তুজ, ৩টি লম্বা দাসহ ডাকাতির নানা সরঞ্জামাদি উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ পালিয়ে যাওয়া ডাকাত আটকে ব্যস্ত রয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া ও স্থানীয় সহযোগিদের আটক করতেও পুলিশ সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ৩ ডাকাত ও আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করেছি। তিনি বলেন, পুলিশ অপর ডাকাতদের আটক করতে তৎপর রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।