ঢাকা |
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
বিয়ানীবাজার পৌরশহরের শহীদটিলার একটি মার্কেটের তিনটি দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ মার্চ) দুপুর ১.৩০ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, পৌরশহরের শহীদটিলার প্রধান সড়কের পার্শ্বের একটি মার্কেটে হঠাৎ আগুন ও ধোঁয়ার কুন্ডুলী উড়তে দেখেন স্থানীয়রা। পরে তাদের দেয়া খবরের ভিত্তিতে বিয়ানীবাজার ফায়ার এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, অগ্নিকান্ডে ওই মার্কেটের মেসার্স সাকিব এন্টারপ্রাইজের গোদামঘরসহ একটি তুলা ও ওয়ার্কশপ দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের দাবি, অগ্নিকান্ডের ঘটনায় তিন দোকানের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে তুলা দোকানদার সুমন জানান, তিনি তার শোরুম থেকে আসার পথে দুর থেকে চিৎকার শুনতে পান এবং দেখতে পান গ্রীলের ওয়ার্কশপ থেকে আগুনের শিখা বেরিয়েছে। তাৎক্ষণিক দৌড়ে গিয়ে তিনি তার দোকানের মেইন চুইচ বন্ধ করতে চাইলে ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেদকের সাথে আলাপ হয় পার্শ্ববর্তী ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী নয়ন, তারিন ও ছানা মিয়ার সাথে,সকলেই আগুনের সুত্রপাতের বিষয়ে অনুরুপ মন্তব্য করেন।
বিয়ানীবাজার ফায়ার এন্ড সিভিল ডিফেন্স এর ফায়ার লিডার মহরম আলী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।