বিয়ানীবাজারের সারপারে পাগলা কুকুরের কামড়ে আহত ৭

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৮

বিয়ানীবাজারের সারপারে পাগলা কুকুরের কামড়ে আহত ৭
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার এলাকায়  পাগলা কুকুরের কামড়ে শিশু ও মহিলাসহ ৭ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক জায়গায় আহতরা  কুকুরের কামড়ের শিকার হন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সারপার গ্রামের আরিফুল ইসলাম তাপাদার (৪) ও বিকালে মারুফা আক্তার (১৩) এবং ঐ দিন রাতে গুলবার বিবি (৫৫) ও পাথাড়ীপাড়ার ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে আব্দুল কাদির (৪০) এবং শুক্রবার সকালে যোবায়ের আহমদ (৫) ও আষ্টঘরী গ্রামের সুহেল আহমদ (৩৫) এবং বড়উধা গ্রামের শামসুল ইসলাম কুকুড়ের কামড়ে আহত হন। আহতদের বিয়ানীবাজার সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুঠো ফোনে যোগাযোগ করা হলে কর্তব্যরত চিকিৎসক ব্যাস্ততার কারণে তথ্য পরে দেয়া যাবে বলে জানিয়েছেন। তবে এলাকাবাসী পাগলা কুকুরকে মেরে ফেলেছেন এবং এলাকাটি এখন আশংকামুক্ত বলেজানা গেছে।

এই সংবাদটি 467 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ