বিয়ানীবাজারের সাবেক ব্যবসায়ী আমেরিকা প্রবাসী আওয়ামীলীগ নেতার ইন্তেকাল

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

বিয়ানীবাজারের সাবেক ব্যবসায়ী আমেরিকা প্রবাসী আওয়ামীলীগ নেতার ইন্তেকাল

 

বিয়ানীবাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী আমেরিকা প্রবাসী নিদনপুর নিবাসী আওয়ামীলীগ নেতা ছালেখ মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বাংলাদেশ সময় ১১ ঘটিকায় আমেরিকার মিশিগানে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বৎসর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এক শোক বার্তা পাঠিয়ে মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সময়চিত্র অনলাইন পত্রিকার সম্পাদক এম. ফয়জুল হক শিমুল, বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের ৮ নং ওয়ার্ড শাখার সহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান ছায়েদ প্রমুখ (বিজ্ঞপ্তি)

এই সংবাদটি 587 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ