বিয়ানীবাজারের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত ওসি

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

বিয়ানীবাজারের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত ওসি

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়। সোমবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে তিনি মতবিনিময়কালে বলেন, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বাত্মক সচেষ্ট থাকবে। কোন অবস্থাতেই এই থানা এলাকায় অপরাধ বাড়তে দেয়া হবেনা। তিনি বলেন, মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে বিয়ানীবাজারের পুলিশকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে তিনি বিয়ানীবাজারবাসীর সহযোগীতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি সজীব ভট্রাচার্য, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, সাংবাদিক হাসানুল হক উজ্জল, সাংবাদিক ফয়জুল হক শিমুল, সাংবাদিক মুকিত মোহাম্মদ, সাংবাদিক হাসান শাহরিয়ার, সাংবাদিক মাসুম আহমদ, সাংবাদিক সুফিয়ান আহমদ, সাংবাদিক শিপার আহমদ পলাশ, সাংবাদিক সুয়াইবুর রহমান স্বপন, সাংবাদিক তোফায়েল আহমদ, সাংবাদিক আবু তাহের রাজু, সাংবাদিক তাজবির আহমদ সাইম, সাংবাদিক সাদিক হোসেন এপলু প্রমুখ।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ অযথা কোন সাংবাদিক যাতে হয়রানীর শিকার না হয়, সেজন্য ওসি’র সহরেযাগীতা কামনা করেন। কোন ঘটনার তথ্য যাতে দ্রুত পেতে পারেন সে বিষয়েও পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।

এই সংবাদটি 568 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ