বিয়ানীবাজারের শ্রীধরায় স্বামীর দায়ের কোপে গর্ভবতী স্ত্রী খুন: ঘাতক স্বামীর থানায় আত্মসমর্পণ

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৬

বিয়ানীবাজারের শ্রীধরায় স্বামীর দায়ের কোপে গর্ভবতী স্ত্রী খুন: ঘাতক স্বামীর থানায় আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরায় স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। স্ত্রীকে হত্যা করে স্বামী ছিদ্দিক আহমদ বিয়ানীবাজার থানায় এসে আত্মসমর্পন করে। রবিবার বিকেল চারটার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, শ্রীধরা গ্রামের নিমার আলীর কলোনীর একটি কক্ষে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভাড়া থাকতো ছিদ্দিক আহমদ (৩৫)। সে শ্রীধরা গ্রামের আলাউদ্দিনের পুত্র। পারিবারিক কলহের জের ধরে রবিবার বিকাল অনুমান সাড়ে তিনটার দিকে বটি দা দিয়ে স্ত্রী আয়েশা বেগমের (২৮) ঘাড়ে কোপ দেয়। দায়ের কোপে আয়েশা মাটিতে লুটিয়ে পড়লে ঘরে তালা দিয়ে ছিদ্দিক বিয়ানীবাজার থানায় গিয়ে বিকাল পৌনে ৫টার দিকে আত্মসমর্পন করে। আয়েশা শ্রীধরা গ্রামের তাহির আলীর কন্যা। ছিদ্দিকের সাথে প্রায় ৬ বছর আগে তার বিয়ে হয়েছিলো। স্থানীয় সূত্রে জানা যায় নিহত আয়েশা গর্ভবতী ছিলেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ছিদ্দিকের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় প্রথমে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছিলো। তারপরও সর্তকতামুলকভাবে তাকে থানা হেফাজতে রেখে ঘটানস্থলে গিয়ে তালা দেয়া কক্ষে আয়েশার লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, ছিদ্দিক অপরাধ স্বীকার করায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি 570 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ