বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়ায় ২৮ ফেব্রুয়ারীর তাফসীর পন্ড

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮

বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়ায়  ২৮ ফেব্রুয়ারীর তাফসীর পন্ড

স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়া ইসলামিক সোসাইটির উদ্যোগে পূর্ব নির্ধারিত ২৮ ফেব্রুয়ারীর তাফসীর মাহফিল পুলিশী নেটিশে পন্ড হয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসের সূত্র স্বারক নং ২১২ তারিখ ২৩/০২/২০১৮ ইং উল্লেখ করে বিয়ানীবাজার থানার পুলিশ প্রশাসন (অপাঃ) মোঃ আনোয়ারুল ইসলাম, স্বাক্ষরিত এক নোটিশে মাহফিল বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়। নোটিশে উল্লেখ করা হয় সরকার বিরোধী কর্মকান্ড নিয়া বক্তব্য প্রদান করা হইবে, সরকারী দলের লোকজনের অভিযোগের প্রেক্ষিতে দাঙ্গা হাঙ্গামা আইন শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা বিদ্যমান বিধায় আইন শৃংখলা রক্ষার্থে বর্ণিত স্থানে কোন প্রকার কার্যক্রম না করার নির্দেশ প্রদান করা হয়েছে। পূর্ব মুড়িয়া ইসলামিক সোসাইটির সভাপতি মাও: নূরুল হক নোটিশ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি 531 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ