ঢাকা |
প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৭
আজ ১৫ই আগস্ট ২০১৭। জাতির জনক শেখ মুজিবুর রহমান’র ৪২তম শাহাদত বার্ষিকী। আজ জাতীয় শোক দিবস। বাঙ্গালী জাতীর ইতিহাসে এক কলঙ্কময় দিন। এই দিনে সর্বকালের শ্রেষ্ট বাঙালী, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। এই শোকময় দিনটি উদযাপনের জন্য বিয়ানীবাজার উপজেলার দাসউরা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দাসউরা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মো: আতাউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি হাজি সাজ্জাদুর রহমান, মো: রেজাউল করিম শামীম, মো: মুছলেহ উদ্দিন। বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আনিসুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো: মিছবাহ উদ্দিন ও মো: বিলাল উদ্দিন, শিক্ষিকা রোকশানা বেগম, শিক্ষার্থী তাহিয়া আক্তার দিনা, সুমাইয়া আক্তার প্রমূখ। উক্ত অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গ, সমাজসেবী এবং বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ১৫ই আগস্ট ১৯৭৫ সালে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্মার মাগফেরাত কামনার জন্য মুনাযাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মৌলানা রায়হান উদ্দিন। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা ও ক্বেরাত প্রতিয়োগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।