ঢাকা |
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০
বিয়ানীবাজার-বারইগ্রাম সড়কের জলঢুপ বাজারে (থানাবাজার) সড়ক অবরোধ করে রেখেছে পরিবহণ শ্রমিকদের একাংশ। সহকর্মীদের উপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে প্রায় ২ ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রাখেন সিএনজি অটোরিকশা চালকরা। অবরোধের কারণে রাস্তার দুইপাশে আটকা পড়ে কয়েশত যানবাহন। এতে দূর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

জানা যায়, যাত্রী নিয়ে যাতায়াত করায় সিএনজি অটোরিকশার চালকরা-ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের উপর হামলা চালিয়ে গাড়ি আটকে রাখে। এসময় ব্যাটারিচালিত অটোরিকশার ২ চালক আহত হন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পরে বিয়ানীবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক অবরোধ তুলে দেয়। এ ঘটনায় দুইপক্ষে তুমুল উত্তেজনা বিরাজ করছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।