বিয়ানীবাজারের চারখাইয়ে যাত্রীবাহী বাস খাঁদে: আহত ৩০

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মে ৪, ২০১৬

বিয়ানীবাজারের চারখাইয়ে যাত্রীবাহী বাস খাঁদে: আহত ৩০
মুকিত মুহাম্মদ, বিয়ানীবাজারঃ
বিয়ানীবাজার-সিলেট মহাসড়কের চারখাই কনকলস এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্ত: ৩০ জন আহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান , বুধাবার বিকেল চারটার দিকে বারইগ্রাম থেকে সিলেটর উদ্যোগে প্রায় ২৫/৩০ জন যাত্রী নিয়ে একটি বাস রওনা দেয়। বিকেল সাড়ে ৪ টার দিকে বিয়ানীবাজার-সিলেট মহাসড়কের চারখাই কনকলস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গভীর খাদে পড়ে যায়। এ সময় বাসের ভেতরে থাকা প্রায় ৩০ জন যাত্রী আহত হন।

এই সংবাদটি 567 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ