বিষধর সাপের কামড়ে ছাত্রদল নেতার মৃত্যু

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৬

বিষধর সাপের কামড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সিলেট অফিস:

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরানুল করিম চৌধুরী মিঠু বিষাক্ত সাপের দংশনে অসুস্থ থাকার পর ০৭ অক্টোবর শুক্রবার সকালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

আহত মিঠু সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন।  মিঠু করিমপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা শহিদুল করিম চৌধুরী চুনু মিয়ার পুত্র।

জানা যায়: ২৫ সেপ্টেম্বর রাতে বাড়ির পার্শ্ববর্তী বিলে মাছ শিকারে গেলে মিঠুকে সাপে দংশন করে।

এই সংবাদটি 620 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ