ঢাকা |
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬
লামাকাজী–বিশ্বনাথ সড়কের পশ্চিম পাশ থেকে এওলারপার হয়ে হামজাপুর পর্যন্ত প্রায় ১,৬০০ ফুট সড়কের উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে।
বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি | এস এ সাব্বির আহমদ
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী–বিশ্বনাথ সড়কের পশ্চিম পাশ হয়ে এওলারপার গ্রামের উত্তর দিক দিয়ে হামজাপুর গ্রাম পর্যন্ত ৫০০ মিটার (প্রায় ১,৬০০ ফুট) সড়কের উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি তাহসিনা রুশদীর সড়কের নামফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের সূচনা করেন। পরে তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
তিনি বলেন, “আমি সংসদ সদস্য হওয়ার পর থেকে এখন পর্যন্ত ছোট-বড় মিলিয়ে প্রায় ৭১টি রাস্তার উন্নয়নকাজ শুরু হয়েছে। আপনারা ধৈর্য ধরুন। বিশ্বনাথের কোনো গুরুত্বপূর্ণ সড়ক অসম্পূর্ণ থাকবে না। যেসব কাজ এখনও বাকি রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারাই আমার শক্তি। আপনারা পাশে থাকুন এবং এলাকার কোথায় কী উন্নয়ন প্রয়োজন, তা আমাকে জানান।”
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন। জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিয়েই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও দীর্ঘদিনের দাবিকৃত এ সড়কের উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।