বিশ্বনাথে ৩৫ দিন পর ঘাতক হেলালকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৮

বিশ্বনাথে ৩৫ দিন পর ঘাতক হেলালকে  গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :
অবশেষে বিশ্বনাথে স্ত্রীকে গলা কেটে হত্যাকারি ৩৫দিন পর ঘাতক হেলাল মিয়া (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘাতক হেলাল বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া উত্তর মুসলা গ্রামের মৃত জহুর আলীর পুত্র। গত ২৫জানুয়ারি বৃহস্পতিবার চাচাতো ভাই একই গ্রামের মৃত আকরম আলীর পুত্র নুর উদ্দিন (৪৬) এর বাড়িতে তার স্ত্রী লুবনা বেগম (২৫) কে ডেকে নিয়ে একটি বসত ঘরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। তারই সূত্র ধরে বুধবার ভোরে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বিরেন্দ্রনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এঘটনার পর হেলাল মিয়া পালিয়ে দীর্ঘ একমাস চার’দিন আত্মগোপনে থাকে। পুলিশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেও তাকে গ্রেফতার করতে পারে নাই। অবশেষে ঘাতক হেলাল এর সন্ধানে সুনামগঞ্জের দোয়ারাবাজার বিরেন্দ্রগ্রামের পরিত্যক্ত একটি গোয়াল ঘর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে ওসি শামসুদ্দোহা পিপিএম জানান ঘাতক হেলাল নিজেই স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তী মুলক জবানবন্দি দিয়েছে। বুধবার দুপুরে তাকে সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি 733 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ