ঢাকা |
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দিয়ে এক বিএনপি নেতাকে বাড়ীতে যেতে দিলোনা থানা পুলিশ। তিনি উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী গ্রুপের নেতা আসাদুজ্জামান নুর আসাদ। গতকাল সোমবার বেলা দেড়টায় থানার সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে পুরাতন বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
উপজেলা বিএনপির সহ সভাপতি মনির উদ্দিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা আরব খানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আব্দুল হাই, কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, তালুকদার গিয়াস উদ্দিন চেয়ারম্যান, আটককৃত বিএনপি নেতা আসাদুজ্জামান নুর আসাদ, আব্দুল মুমিন মামুন মেম্বার, শ্রমিকদল নেতা আনছার আলী, যুবদল নেতা কাওছার আহমদ তুলাই, ছাত্রদল নেতা আলাল আহমদ, আব্দুর রহমান খালেদ ও রাজু আহমেদ।
এদিকে একই সময়ে বিশ্বনাথ নতুনবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন গ্রুপের নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলতাবুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আব্দুস সালাম জুনেদের পরিচালানায় ওই মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা বশির উদ্দিন, সেচ্ছাসেবক দল নেতা কাওছার খান ও ছাত্রদল নেতা রাসেল মিয়া।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।