সিলেটের বিশ্বনাথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৫

সিলেটের বিশ্বনাথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০

বিশ্বনাথ থেকে নিজস্ব সংবাদদাতা:
বিএনপি’র দুই কেন্দ্রীয় নেতা, তাহসিনা রুশদির লুনা, ও হুমায়ুন কবির সমর্থকদের মধ্যে ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়, গতকাল (৯ অক্টোবর) বৃহস্পতিবার বিশ্বনাথ পৌরসহর রণক্ষেত্রে পরনিত হয়। রাত ৯ টার থেকে ১০ টা পর্যন্ত ধাওয়া পালটা ধাওয়ায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন লুনা সমর্থিত ও বাকিরা হুমায়ুন কবিরের সমর্থিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মেডিকেলে চিকিৎসা দিন রয়েছে বাকিরা রাত আটটার দিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি লিফলেট বিতরণে বিশ্বনাথ ও হাবড়া বাজারে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ট তাহসিনা রুশদির লুনার নির্দেশে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে লিফলেট বিলীন করছিলেন। এমতাবস্থায় হাবড়া বাজারে দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় এম ইলিয়াস আলী ও লুনা লুনা বলে স্লোগান দিলে ক্ষিপ্ত হন হুমায়ুন কবিরের সাথে থাকা বহিষ্কৃত নেতাকর্মীরা। লিফলেট বিতরণ শেষে বাসিয়া ব্রিজের উপরের দিকে আসতে থাকা লুনার অনুসারীদের লক্ষ্য করে হুমায়ুন কবিরের সাথে থাকা বহিষ্কৃত অনুসারীরা ইট ছুড়তে থাকে। স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব প্রস্তুতি ছিল হুমায়ুন কবিরের অনুসারীদের, পরবর্তীতে ইট পাটকেলের পালটা জবাব দিতে এগিয়ে আসে লুনার সমর্থকরা পরে ধাওয়া দিয়ে লুনার সমর্থকরা হুমায়ুন কবিরের সমর্থক দের কে বিশ্বনাথ রামসুন্দর অগ্রগামী স্কুলের দিকে ধাওয়া দিয়ে নিয়ে যায় হুমায়ুন কবিরের সমর্থকদের। আগে থেকে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান করছিল হুমায়ুন কবিরের অনুসারীরা।

পরবর্তীতে লুনা অনুসারীরা পাল্টা জবাব দিতে একসাথে জড়ো হতে থাকে, যেহেতু ঘটনাস্থল বাজারে তাই বাজারে আসা বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ সংঘর্ষ দেখে ভয়ে বিভিন্ন দোকানে আশ্রয় নেয়। এদিক সেদিক ছোটাছোটি করতে থাকে, বিষয়টি বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী ওসমানীনগর সার্কেল আশরাফ উজ্জামানকে জানালে, তাৎক্ষণ ব্যবস্থা নিতে বিশ্বনাথ থানাকে জানান, এবং সেনাবাহিনী কে জানালে তারাও যুক্ত হন পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় বিষয়টি বড় ধরনের সংঘর্ষ ও সংঘাত থেকে বিশ্বনাথ বাসীমুক্ত পায় বলে মন্তব্য করেন সাধারণ মানুষ।

এই সংবাদটি 450 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ