বিশেষ প্রতিবেদন: সারপারে আবারো চাঁপা উত্তেজনা: মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম কেমন আছেন ?

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৬

বিশেষ প্রতিবেদন: সারপারে আবারো চাঁপা উত্তেজনা: মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম কেমন আছেন ?

বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের সারপারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা আব্দুছ ছালামের বাড়ীতে হামলার ঘটনাকে নিয়ে শুরু হয়েছে  চাঁপা উত্তেজনা । এক পক্ষ বলছে মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম নাটকীয়ভাবে মামলা সাজিয়েছেন। অপরপক্ষ বলছে জামাত শিবির কর্তৃক মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা ও ভাংচুর করা হয়েছে। এতে যে কয়জনের নাম উল্লেখ করা হয়েছে তারা জামাত শিবির এবং উক্ত ঘটনায় ছিলেন।

সূত্রে প্রকাশ : দীর্ঘ দিন যাবত মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম নানা ভয়ভীতি ও আতংকে দিনাতিপাত করছেন । বিল দখলের ঘটনাচক্রে তার বাড়ীতে হামলা, ভাংচুর ও লোটপাটের শিকার হয়েছেন তিনি। থানায় অভিযোগ দায়েরের কথা উল্লেখ করে অনেকেই মুক্তিযোদ্ধা আব্দুছ ছালামের বাড়ীতে হামলার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আবার অপর পক্ষ বলছে যাদের নাম উল্লেখ করা হয়েছে আমরা জামাত শিবির করিনা এবং মুল ঘটনার দিন যা ঘটেছিল সেই ঘটনাকে নাটক সাজানো হয়েছে। সচেতন মহলের সাথে আলাপকালে জানা যায়-“পূর্ব সিলেট নিউজ টোয়ান্টিফোর” পত্রিকায়  লোটপাটে জড়িত যাদের নাম প্রকাশ হয়েছে তারা ঠিকই জামাত শিবির করেন এবং “বিয়ানীবাজার টাইমস” পত্রিকায় প্রকাশিত তাদের প্রতিবাদের পরিভাষাই প্রমাণ করে মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম এখনো আতংকে দিনাতিপাত করছেন।

নাম প্রকাশ না করার শর্তে জনৈক ব্যাক্তি বলেন- পত্রিকায় প্রতিবাদ প্রকাশের পর এলাকায় আবারো চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় মারাত্বক দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে । তিনি বলেন “বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়ায় মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা ভাংচুর ও লোটপাটের অভিযোগ”শিরোনামে প্রকাশিত সংবাদে যাদের নাম উল্লেখ রয়েছে তারা আবারো মাথাঝাড়া দিয়ে উঠেছে। তাদের ভয়ে মুক্তিযোদ্ধা পরিবার তথা নয়াগ্রামের মানুষ এখনো সারপার বাজারে ভয়ে আসছে না।
(শালিসবৃন্দের বক্তব্যসহ এ সংক্রান্ত সরেজমিন প্রতিবেদন পড়–ন আগামীকাল ।)

এই সংবাদটি 497 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ