ঢাকা |
প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, মে ১, ২০১৬
এম. ফয়জুল হক শিমুল
দুনিয়ার ,মজদুর এক হও শ্লোগানে সারা পৃথিবী আজ মুখরিত হবে। শ্রমিকদের দাবী আদায়ের লক্ষ্যে আজকের এ আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহর থেকে। আট ঘন্টা শ্রম অধিকার আদায়ের লক্ষ্যে শিকাগো শহরের হে মার্কটে গুলিতে কয়েক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিশ্বের সর্বত্র শ্রদ্ধা ও মর্যাদার সাথে পালন করা হয় দিবসটি। বিশ্বের অন্যান্য দেশের মতো দিবসটি বাংলাদেশেও পালিত হচ্ছে। আজ সরকারি ছুটি। এ বছর বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য হল- ‘মে দিবসের মর্মবাণী শ্রমিক-মালিক ঐক্য জানি।’ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। এছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ও টেলিভিশনে অনুষ্ঠান প্রচারিত হবে। সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়ে শোষণের বিরুদ্ধে শ্রমজীবী মানুষ প্রথমে বিচ্ছিন্নভাবে এবং পরে সংঘবদ্ধ সংগ্রাম করে এসেছে। সংগ্রামের মাধ্যমে এক সময় পৃথিবী থেকে দাসপ্রথা বিলুপ্ত হলেও শ্রমিকদের কাজের কোনো ধরাবাঁধা কর্মঘণ্টা বা সময় ছিল না। উনিশ শতকের গোড়ায় কল-কারখানায় সপ্তাহের ৬ দিন গড়ে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টার বেশি অমানুষিক পরিশ্রম করতে হতো শ্রমিকদের। বিনিময়ে মিলত সামান্য কিছু মজুরি। অন্যান্য সুযোগ-সুবিধা, কোনো সামাজিক নিরাপত্তা ছিল না। এর বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশে লড়াই শুরু হলেও তা বিরাট আকার ধারণ করে আমেরিকায়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।