ঢাকা |
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
স্টাফ রিপোর্টার : বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিন বাজারে মোটরসাইকেল ও সিমেন্টবাহি কাভার্ড ভ্যানের মাঝে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার বিকালে দক্ষিন বাজার সিএনজি স্ট্যান্ডের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্রীর নাম সুহেনা আক্তার (২২)। সে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার আলিমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে। সে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
জানা যায়, স্ট্যান্ডে দাঁড়ানো ছাত্রী মোটরসাইকেলের ধাক্কায় কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিয়ানীবাজার থানার ওসি তদন্ত ছবেদ আলী জানান, দুর্ঘটনায় এক কলেজ ছাত্রীর মৃত্যুর খবর শুনেছি, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।