বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের সম্প্রসারিত ভবন ‘সায়রা খানম উইং’ র ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫

বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের সম্প্রসারিত ভবন  ‘সায়রা খানম উইং’ র ভিত্তি প্রস্তর স্থাপন

০৮ই অক্টোবর ২০২৫ইং, বুধবার, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা কার্যক্রমের পরিব্যাপ্তি ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক ইলেক্ট্রো থেরাপিসহ মডার্ন ফিজিওথেরাপি এবং ক্যান্সার রিহ্যাব সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এই লক্ষ্যে হাসপাতালের সম্প্রসারিত ভবন ‘সায়রা খানম উইং’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে হাসপাতালের মেডিকেল এডভাইজার সাবেক সিভিল সার্জন ডা: ফয়েজ আহমদ’র সভাপতিত্বে হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক এডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উজ্জামান, ‘সায়রা খানম উইং’-এর অন্যতম দাতা যুক্তরাজ্য প্রবাসী হাবিব মিয়া, রাজনীতিবিদ এডভোকেট আহমেদ রেজা, সিদ্দিকুর রহমান, মো: সারোয়ার হোসাইন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, রাজনীতিবিদ ও সমাজ সেবক মো: নজরুল হোসেন, শিক্ষানুরাগী সাহেদ আহমেদ, তরুন রাজনীতিবিদ হোসাইন আহমেদ খান প্রমূখ।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন প্রবাসীগণের একটি মহতি উদ্যোগ। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এতদাঞ্চলের মানুষ ক্যান্সার সচেতনতা ও প্রাথমিক শনাক্তকরণের বিষয়ে অবগত হচ্ছেন এবং কাঙ্ক্ষিত সেবা লাভ করছেন। সকলের আন্তরিক প্রচেষ্টা থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই এই প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ রূপ দেওয়া সম্ভব এবং অচিরেই দেশের নানা প্রান্ত থেকে এখানে এসে রোগীগণ সেবা গ্রহন করবেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফায়সাল, সেক্রেটারি তোফায়েল আহমেদ, বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা কামাল হোসাইন আল-মাথিউরি, সিভিল ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইনসহ স্থানীয় জনপ্রতিনিধী, প্রবীণ মুরব্বি ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

উপস্থিত অতিথিবৃন্দ হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রমের সাথে নতুন উইং যুক্ত করায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁরা আশাবাদি যে, সার্বিক স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি নতুন ভবনের সম্প্রসারিত ও বিশেষায়িত সেবার মাধ্যমে এতদাঞ্চলের রোগীগণ আরো বেশী উপকৃত হবে। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে উপস্থিত অতিথিবৃন্দ তাহাঁদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সময় হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, হাসপাতালের কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান, কোর্ডিনেটর জাকির হোসেন খান, ইনচার্জ ডাঃ কাওসার রহমান, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার উল ইসলাম পাভেল, ডাঃ তুষ্টি রানী দেবীসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সবশেষে, ‘সায়রা খানম উইং’-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং মহান আল্লাহর দরবারে সকল দাতা ও সকল রোগীগণের জন্য মোনাজাত করা হয়।

এই সংবাদটি 279 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ