বিয়ানীবাজারে মদসহ গ্রামবাসীর হাতে একাধিক ডাকাতি মামলার আসামী আটক

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৭

বিয়ানীবাজারে মদসহ গ্রামবাসীর হাতে একাধিক ডাকাতি মামলার আসামী আটক
নিজস্ব প্রতিনিধি :
সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী ডাকাত সুমনকে মদসহ আটক করেছেন গ্রামবাসী। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিয়ানীবাজার উপজেলার দুবাগের খাড়ভরা এলাকায় তাকে আটক করা হয়।
গ্রামবাসীর জিজ্ঞাসাবাদে ধৃত ডাকাত সুমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে তাকে ভাড়া করে আনা হয়। সে জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের পইল-মইয়াখালি গ্রামের সমছু ওরফে মস্তফা মিয়ার পুত্র। গ্রামবাসী ধৃত সুমনের কাছে দুইটি মোবাইল, একটি দেশীয় অস্ত্র ও এক ব্যাগ ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করেন। আটক সুমনকে পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
নাম প্রকাশ না করার শর্তে জনৈক গ্রামবাসী বলেন, সুমনের কাছে থাকা মোবাইলে বিভিন্ন জনের সাথে আলাপের রেকর্ড রয়েছে। এসব রেকর্ড আমরা সংগ্রহ করে রেখেছি। ডাকাতি করতে নয়- ধৃত সুমন গ্রামের সামীম, কুদ্দুছ ও রবকে ফাঁসাতে প্রতিপক্ষের লোকজন তাদের পাঠিয়েছে। মোবাইল ফোনের রেকর্ডের থাকা কথায় সেটাই প্রমান হয়েছে। ধৃত সুমনের সাথে মোবাইলে যারা কথা বলেছে তারা খাড়াভরা গ্রামের লোক।
একাধিক ডাকাতি মামলার আসামী ধৃত সুমন স্থানীয়দের কাছে খাড়াভরা গ্রামের রেজা, নজরুল ও ফখরুলের নাম বলেছে। তারা গ্রামের সামীম গংদের গায়েল করতে তাকে ভাড়া করে। ডাকাতির আলামত তৈরী করে সামীমদের প্রতিশোধ নিতেই ডাকাত সুমনকে ভাড়া করা হয়।

এই সংবাদটি 448 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ