ঢাকা |
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫
সিলেট প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজারের কাপড় ব্যবসায়ী নিয়াজ উদ্দিনের গাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মিজানুর রহমান ওরফে রমজান (বাহুবল থানার বাঘেরখাল গ্রামের সমছু মিয়ার ছেলে) এবং আসাদ মিয়া (নাসিরনগর থানার লক্ষিপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে)।
র্যাব জানায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঘটনার সূত্রপাত ১৮ অক্টোবর। সেদিন বিয়ানীবাজার উপজেলার কোনাগ্রামের কাপড় ব্যবসায়ী মো. নিয়াজ উদ্দিন নরসিংদীর বাবুরহাট থেকে ২ লাখ ৬ হাজার টাকার কাপড়, সুতাসহ অন্যান্য সামগ্রী নিয়ে প্রাইভেট কারযোগে ফিরছিলেন।
রাত আনুমানিক ১২টার দিকে হবিগঞ্জের সাতাইহাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে একটি ডিআই পিকআপ তার গাড়ির গতিরোধ করে।
পরে পিকআপ থেকে ৫ জন সশস্ত্র ডাকাত নেমে ব্যবসায়ী নিয়াজ উদ্দিনকে হত্যার হুমকি দিয়ে নগদ টাকা, ৪টি মোবাইল ফোন ও কাপড়সহ মোট ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার মালামাল লুট করে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী নিয়াজ উদ্দিন নিজে বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা (নং-১৭/২০/১০/২৫) দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তে মিজান ও আসাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।