ঢাকা |
প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২০
গত ২০ তারিখ রোজ বুধবার ডাক্তার শিব্বির আহমেদ সোহেলের বিয়ানীবাজারস্হ ডায়বেটিস এন্ড হরমোন সেন্টারে বড়লেেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের মনোয়ার হোসেন (৩২ ) করোনা উপসর্গ নিয়ে আসেন। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন থাকায় ডাঃ শিব্বির আহমেদ সোহেল তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার জন্য পাঠান। সেদিন উনার স্যাম্পল কালেকশন করে সিলেট ল্যাবে পাঠানো হয়। গতকাল উনার করোনা পজেটিভ রেজাল্ট আসে ।
গত রাতে খবরটি শোনার পর ডাঃ শিব্বির আহমদ সোহেল নিজ থেকে তার দাসগ্রামস্হ বাসায় আইসোলেশন এ যান এবং প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন। বিষয়টি বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সেে তিনি নিজে অবগত করেন,সে অনুযায়ী আগামীকাল তার স্যাম্পল বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নেওয়া হবে।
ডাঃ শিব্বির আহমেদ সোহেল সুস্থ আছেন। তার কোন করোনা উপসর্গ নেই বলে বিয়ানীবাজারবার্তাকে অবগত করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।