বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংএ অতিষ্ঠ বিয়ানীবাজার বাসী,দেখার কেউ নেই।

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৬

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জন জীবন।একদিকে তাপদাহ অপরদিকে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কারণে সিমাহীন দূর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। প্রচণ্ড গরমের কারণে মারত্মকভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ রোজাদার মানুষ। তাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে । সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের দিন মজুর ও ব্যবসায়ীরা। সকাল থেকেই তাপদাহ শুরু হওয়ায় মাঠে, ঘাটে, ফসলের ক্ষেত গিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্রমজীবি মানুষদের। একদিকে গরম অপরদিকে পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে রয়েছে রোজাদার ও ব্যবসায়ী সহ সর্ব সাধারণের।
গত মঙ্গলবার থেকে টানা ২/৩ দিন এলাকায় বিদ্যুৎ ছিল না বললেই চলে। বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থা স্বচল থাকলেও সরবরাহের ক্ষেত্রে রয়েছে অস্বাভাবিক। ঘনঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসা বানিজ্যসহ স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন কার্যক্রম। এলাকার মানুষ বর্তমানে বিদ্যুৎ ও গরমের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে।

সোহান আহমদ

এই সংবাদটি 802 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ