বিদাতি ব্যক্তির উপর স্বয়ং আল্লাহর অভিশাপ-

প্রকাশিত: ৭:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

বিদাতি ব্যক্তির উপর স্বয়ং আল্লাহর অভিশাপ-

 

বিদা’ত শব্দের আভিধানিক অর্থ হল,কোন বস্তুকে আবিস্কার করা বা তৈরি করা।শরীয়তের পরিভাষায় বিদা’ত শব্দের অর্থ হল দ্বীনের মধ্যে সওয়াব অর্জনের উদ্দেশে এমন কোন বস্তুকে সৃষ্টি করা,যার কোন ভিত্তি সুন্নাহে পাওয়া যায় না।

জাবের(রাযিঃ) হতে বর্ণিত, রাসুলুল্লাহ(সাল্লাহুয়ালিহি ওয়াসাল্লাম)বলেছেনঃ
হামদ ও সানা তথা আল্লাহর প্রশংসার পরে মনে রাখবে,সর্বোত্তম কথা হল আল্লাহর কিতাব,আর সর্বোত্তম নিয়ম পদ্ধতি হল মুহাম্মাদ (সাল্লাহুয়ালিহি ওয়াসাল্লাম) এর নিয়ম পদ্ধতি।আর সবচেয়ে খারাপ কাজ হল,দ্বীনে নতুন কথা আবিস্কার করা।আর প্রত্যেক বিদা’ত গুমরাহী।
(মুসলিম,কিতাবুল জুমুআহ,হাদিস-৮৬৭)

ইরবায ইবনু সারিয়া(রাযিঃ) হতে বর্ণিত, রাসুলুল্লাহ(সাল্লাহুয়ালিহি ওয়াসাল্লাম)বলেছেনঃ
দ্বীনে নব আবিষ্কৃত বিষয়াদি থেকে বাঁচ,কেননা প্রত্তেক বিদা’ত গুমরাহী।
(ইবনু মাজাহ,১ম খণ্ড,হাদিস-৪০,সহিহ)

রাসুল (সাঃ) বলেন, যে বেক্তি দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে বা কোন নবাবিস্কারিকে আশ্রয় দিবে তাঁর উপর আল্লাহ এবং সকল ফেরেশতা ও মানুষের অভিশাপ। (বুখারি, কিতাবুল জিযিয়াহ-৩১৮০)
বিদআত সম্পর্কে মানুষকে সতর্ক করলেই কিছু মানুষ আপত্তি তুলে যে, আমি সলাত আদায় করবো, কুরআন তিলায়ত করবো, তাসবিহ-তাহলিল করবো এটা আবার বিদআত হয় কি করে!!!। তাদেরকে বলবো খুব গভীরভাবে ১ টা বিষয় লক্ষ্য করুণ, আমি একটি উধারন দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি….সুধু সেজদা নয় দ্বীনের মধ্যে নতুন কোন কিছু আবিষ্কার করা যাবে না….মানুষ আল্লাহ তা’লাকে সেজদা করে, এটা মহান আল্লাহর কাছে সবচেয়েপ্রিয়, এমনকি রাসুল (সাঃ) বলেছেন, সেযদারত অবস্থায় মানুষ আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। (মুসলিম)
আল্লাহ তা’লার কাছে সেজদা এতো প্রিয় ১টা ইবাদত তাই বলে কি আমরা ১ রাকাতে ২টা সেজদা না করে ১০টা, ২০টা বা ৫০টা সেজদা করলে আল্লাহ তা’লা খুশি হবেন? কখনো নয় বরং এটাই প্রবৃত্তি পুজা এটাই বিদআত অর্থাৎ রাসুল (সাঃ)-এর পদ্ধতি বাদ দিয়ে নিজের মতো মনগড়া ইবাদত করা। এই ধরনের ইবাদতকারিদের জন্যই রয়েছে দুর্ভোগ। তাদের উপর স্বয়ং বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর অভিশাপ। সুতরাং রাসুল (সাঃ) যে কাজ করেননি সে কাজ আপনি যদি ভালো মনে করে বা ইবাদত মনে করে করেন সেটাই হবে বিদআত। আপনার চোখে শয়তান কাজটাকে যতই ভালো বলে তুলে ধরুক না কেন, এই কাজটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আপনি যে ইবাদতই করেন না কেন তাঁর পিছনে শরীয়তের দলিল থাকতে হবে নইলে ঐ সলাত, ঐ সিয়াম, ঐ তাসবিহ-তাহলিলই হবে আপনার দুর্ভোগের কারণ।

মির মুসারফ হোসেন খোকন

এই সংবাদটি 553 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ